বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ করতে চায় যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমান ডিপার্টমেন্ট অব ডিফেন্সের পরিবর্তে এর নামকরণ করা হতে পারে ডিপার্টমেন্ট অব ওয়ার। খবর শাফাক নিউজের।

সোমবার (২৫ আগস্ট) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার ইঙ্গিত দেন। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই পরিবর্তন কার্যকর হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় গার্ডের সৈন্য মোতায়েনের প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বর্তমান নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ডিপার্টমেন্ট অব ডিফেন্স—শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। প্রতিরক্ষা যেমন চাই, তেমনি আক্রমণও চাই। আগে এর নাম ছিল ডিপার্টমেন্ট অব ওয়ার, যা আরও শক্তিশালী শোনাত। আর আপনারা জানেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ জিতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছি—সবকিছু জিতেছি।

১৭৮৯ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অব ওয়ার নামটি ব্যবহৃত হতো। এরপর জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী সামরিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়। ১৯৪৯ সালে এর নাম বদলে ডিপার্টমেন্ট অব ডিফেন্স রাখা হয় এবং প্রতিরক্ষামন্ত্রীর পদ সৃষ্টি করা হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X