কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে।

ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৯ আগস্ট) রাতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে।

হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে পড়েছে। ক্ষেপণাস্ত্রটির ধেয়ে আসার সময় ইসরায়েলে কোনো সতর্কতা জারি করা হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি।

বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুথি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়িকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। আহমেদ ইরান-সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে।

ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে। ১০ জ্যেষ্ঠ হুথি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সে সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X