কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় রোগী ভর্তি করছে না জর্ডানের হাসপাতাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে জরুরি আহ্বান জানিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তারা ইসরায়েলের অব্যাহত যুদ্ধের মধ্যে ভেঙে পড়া স্বাস্থ্য খাত বাঁচাতে জর্ডানের ফিল্ড হাসপাতালগুলো পুনরায় সক্রিয় করার অনুরোধ জানায়।

বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রাজা আবদুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ করিয়ে দেয় যে, ২০০৯ সালে তার নির্দেশেই গাজায় প্রথম জর্ডানিয়ান ফিল্ড হাসপাতাল চালু হয়েছিল।

মন্ত্রণালয় জানায়, গাজা সিটির ফিল্ড হাসপাতাল দীর্ঘ কয়েক মাস ধরে কোনো রোগী ভর্তি করছে না, অথচ এখন প্রতিটি হাসপাতালের শয্যা অতীব জরুরি। দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালও সংকটে পড়েছে। মাত্র ১৭টি শয্যা চালু থাকলেও কাছের নাসের মেডিকেল কমপ্লেক্সে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।

প্রায় দুই বছরের অব্যাহত ইসরায়েলি বিমান ও স্থল হামলা, অবরোধ এবং দুর্ভিক্ষের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংসপ্রাপ্ত। ওষুধ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে।

ইসরায়েলের এই সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা, পাশাপাশি তীব্র দুর্ভিক্ষে ভুগছে গাজার মানুষ।

গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে ইসরায়েল এখন গণহত্যার মামলার মুখোমুখি আন্তর্জাতিক আদালততে (আইসিজে)। সূত্র : আনাদোলু, মিডলইস্ট মনিটর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X