মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

অর্থপাচার-প্রতারণার দায়ে ১১ হাজার বছরের জেল

ফারুক ফাতিহ ওজার। ছবি : সংগৃহীত
ফারুক ফাতিহ ওজার। ছবি : সংগৃহীত

তুরস্কের ক্রিপ্টোকারেন্সি সম্রাট ফারুক ফাতিহ ওজার ও তার দুই ভাইবোনকে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার দায়ে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২০২১ সালে হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান থডেক্স এক্সচেঞ্জ ভেঙে গেলে ফারুক বিনিয়োগকারীদের সম্পদ নিয়ে আলবেনিয়ায় পালিয়ে যান। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত জুনে তাকে তুরস্কে ফেরত পাঠানো হয়। এরপর অর্থপাচার, প্রতারণা ও সংগঠিত অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

তবে ফারুক আদালতকে বলেন, তার উদ্দেশ্য যদি অপরাধ করাই হতো তাহলে তিনি এত অপেশাদার আচরণ করতেন না। তুর্কি সরকারি বার্তা সংস্থা আনাদোলু তাকে উদ্ধৃত করে বলেছে, পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান তিনি।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এই বিচারে তার বোন সেরাপ ও ভাই গুভেনকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যমগুলো বলছে, তাদের বিরুদ্ধে ২ হাজার ২৭ জনের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাদের এত বছরের সাজা দেওয়া হয়েছে। যদিও সরকারি আইনজীবীরা তাদের ৪০ হাজার ৫৬২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

তুরস্কে এ ধরনের সাজা দেওয়া অনেকটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, ২০০৪ সালে মৃত্যুদণ্ড বিলোপের পর থেকে। গত বছর টিভি ধর্ম প্রচারক আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ১০ অনুসারীকেও একই পরিমাণ সাজা দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X