কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হামলা করেও থামানো যাচ্ছে না গাজাগামী জাহাজের বহর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি কাফেলা রওনা দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা দিতে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। বুধবার সকালে গাজাগামী এই নৌ কাফেলায় হামলা চালানো হলে আতঙ্কিত হয়ে পড়েন মানবাধিকার কর্মীরা। তবে তার পরও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, তাদের যাত্রা গাজা অভিমুখে অব্যাহত থাকবে।

এই নৌযাত্রার পেছনে রয়েছে গাজার মানুষের জন্য বহন করা খাদ্য আর চিকিৎসাসামগ্রী। কিন্তু ফ্লোটিলার সদস্যরা বলছেন, তাদের পথ রীতিমতো আগুনঝরা হয়ে উঠেছে। ড্রোনের হামলা, অজানা বিস্ফোরণ, নৌকার ওপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু—সব মিলিয়ে ভয় আর আতঙ্কের অভিযানে পরিণত হয়েছে। গ্রিসের কাছে ভেসে থাকার সময় মাঝরাতে তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান, ভিডিওতে ধরা পড়ে আগুন আর ধোঁয়া। তারপরও সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবারও যাত্রা শুরু করেন।

একাধিক দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা এরই মধ্যে যোগ দিয়েছেন এই বহরে। পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টারচেভস্কি জানান, ১০টি জাহাজের ওপর মোট ১৩ বার হামলা চালানো হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি জাহাজ; কিন্তু তবুও থেমে যায়নি কাফেলাটি। যেন বারবার আঘাতের পরও উঠে দাঁড়িয়ে পথ চলছে এটি। বিভিন্ন দেশ থেকে রওনা দেওয়া মানবাধিকার কর্মীদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সবার।

এমন পরিস্থিতিতে ইতালি এবার নড়েচড়ে বসেছে। বুধবার সকালে হামলার খবরে তারা সিদ্ধান্ত নিয়েছে, জাহাজে থাকা নিজ দেশের নাগরিকদের সহায়তায় তাদের সঙ্গে একটি রণতরী পাঠাতে। সে উদ্দেশ্যেই যুদ্ধজাহাজ ফ্রিগেট ফ্যাসান পাঠানো হয়েছে ফ্লোটিলার সঙ্গে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ড্রোন হামলার নেপথ্যের শক্তি এখনো অজানা। তবে ইতালীয় নৌবাহিনী এই অঞ্চলে নিজেদের অবস্থান জোরালো করে নজরদারি চালাবে। পাশাপাশি, ইসরায়েলের কাছে তারা স্পষ্ট দাবি জানিয়েছে—ফ্লোটিলার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে, জাহাজে দৌড়ঝাঁপ করছে মানবাধিকার কর্মীরা। কিন্তু সব প্রতিকূলতাকে মোকাবিলা করেও তাদর মুখে ছিল দৃঢ়তা, আর কণ্ঠে ছিল প্রতিজ্ঞা, ‘আমরা থামব না।’ মানুষের জন্য মানুষের এই মানবিক সহায়তার যাত্রাটি কীভাবে শেষ হবে, এটি কি তার গন্তব্যে ঠিকভাবে পৌঁছাতে পারে কি না, সেটি এখনো অজানা। কিন্তু সমুদ্রের বুক চিরে যে মানবিক সহায়তার বহর এগিয়ে চলেছে, তা এবার যেন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X