কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে খামেনির উপদেষ্টার তাগিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, তেহরানের উচিত নতুন সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের কথা বিবেচনা করা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইরানের আক্রমণাত্মক সামরিক শক্তি জোরদার করার অঙ্গীকার পূরণে এ পদক্ষেপ নিতে চান তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। এর আগে উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে চুক্তিটি ইতিবাচক। প্রস্তাবিত ইরান, ইরাকসহ অন্যরাও এতে অংশ নিতে পারে।

তিনি বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে। অনেকটা সামরিক জোটের মতো। কিন্তু রিয়াদ ও ইসলামাবাদের ওপর মার্কিন প্রভাব এ ধরনের পদক্ষেপকে সীমিত করে পারে।

সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান রিয়াদে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। কাতারে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পর তাদের দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারত্বকে শক্তিশালী করার উদ্যোগে ভীত হয়ে পড়ে ভারতও। রিয়াদ জোর দিয়ে বলেছে, চুক্তিটি নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয়; বরং বছরের পর বছর ধরে আলোচনার চূড়ান্ত পরিণতি।

একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছেন, সব সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে এমন একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি হয়েছে। উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

চুক্তি সই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল।

অন্যত্র সাফাভি তার বক্তব্যে বলেছেন, জুনের সংঘাতের সময় ইরান ৫০০টিরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। কিন্তু বিমান প্রতিরক্ষা এবং গোয়েন্দা ক্ষেত্রে দুর্বলতা তাদের কাঙিক্ষত সফলতায় বাধা হয়ে দাঁড়ায়। বিদেশি মূল্যায়নে দেখা গেছে, ৬০% বিশ্বাস করে যে ইরান জিতেছে। কারণ ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারেনি।

অবশ্য এ পরিসংখ্যানে তিনি কোনো সূত্র উল্লেখ করেননি। সাফাভি আরও বলেন, শত্রুরা হাইফার শোধনাগার এবং বিদ্যুৎকেন্দ্রে আমাদের আক্রমণ সহ্য করতে পারেনি। ইরানি ক্ষেপণাস্ত্র উন্নত ইসরায়েলি স্থাপনা এবং পাইলটদের ধ্বংস করেছে। ইরান ক্ষতিগ্রস্ত রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্নির্মাণ করছে। আমাদের আক্রমণাত্মক ক্ষমতা অবশ্যই বৃদ্ধি করব।

সাফাভি সতর্ক করে বলেছেন, সংঘাত সম্পূর্ণরূপে শেষ হয়নি। কূটনীতি, মিডিয়া এবং সামরিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানাচ্ছি। আমাদের অবশ্যই শক্তি-নির্মাণের পথ অব্যাহত রাখতে হবে। আক্রমণাত্মক শক্তি কেবল আকাশ বা মহাকাশেই নয়, সকল ক্ষেত্রেই থাকতে হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X