বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে আরোহীরা। ছবি: রয়টার্স
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে আরোহীরা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷ নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কয়েকটি নৌযানে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।

এদিকে ইসরায়েলের একাধিক সতর্কতা উপেক্ষা করে গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহর। ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবহরটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই বহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। যেখানে প্রায় ৫০০ জন রয়েছেন—তাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, অধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এ বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান কনশানসে ওঠেন।

নৌবহরটি এখন গাজার উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। এটি এমন এক অঞ্চলে প্রবেশ করেছে যেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জাহাজ টহল দিচ্ছে। সেখানে যে কোনো নৌযান প্রবেশ করলেই আটকে দেওয়া হচ্ছে।

নৌবহরের একটি জাহাজ থেকে লাইভ ভিডিও প্রচার করা হচ্ছে। এতে দেখা গেছে, যাত্রীরা ডেকে লাইফ ভেস্ট পরে বসে আছেন। তবে এখনো স্পষ্ট নয় যে, সব জাহাজকে আটকে দেওয়া হয়েছে কি না।

তবে কয়েকজন যাত্রী জানিয়েছেন, ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে তাদের জাহাজ এখনো গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এক বিবৃতিতে তারা বলেন, আমরা ইসরায়েলের অবৈধ অবরোধ ও হুমকিতে ভীত নই।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X