বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:২৮ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

গাজাগামী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ভিডিও থেকে সংগৃহীত।
গাজাগামী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ভিডিও থেকে সংগৃহীত।

ইসরায়েলের একাধিক সতর্কতা উপেক্ষা করে গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহর। ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবহরটি।

বুধবার (১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই বহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। যেখানে প্রায় ৫০০ জন রয়েছেন—তাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, অধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এ বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান কনশানসে ওঠেন।

নৌবহরটি এখন গাজার উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। এটি এমন এক অঞ্চলে প্রবেশ করেছে যেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জাহাজ টহল দিচ্ছে। সেখানে যে কোনো নৌযান প্রবেশ করলেই আটকে দেওয়া হচ্ছে।

নৌবহরের একটি জাহাজ থেকে লাইভ ভিডিও প্রচার করা হচ্ছে। এতে দেখা গেছে, যাত্রীরা ডেকে লাইফ ভেস্ট পরে বসে আছেন। তবে এখনো স্পষ্ট নয় যে সব জাহাজকে আটকে দেওয়া হয়েছে কি না।

তবে কয়েকজন যাত্রী জানিয়েছেন, ইসরায়েলি হুঁশিয়ারি উপেক্ষা করে তাদের জাহাজ এখনো গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে তারা বলেন, আমরা ইসরায়েলের অবৈধ অবরোধ ও হুমকিতে ভীত নই।

এদিকে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নৌবহরে অবস্থানরত মিশনের আয়োজকরা এ দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যুদ্ধবিধ্বস্ত উপকূলীয় এলাকায় পৌঁছানোর আগেই নৌবহরের ওপর অভিযান চালানো হয়।

নৌবহরের আরোহীরা জানান, প্রায় ২০টি অজ্ঞাত জলযানকে তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। এ সময় যাত্রীরা লাইফ জ্যাকেট পরিধান করে সম্ভাব্য দখলের জন্য প্রস্তুতি নেন।

নৌবহরটির আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলেন, ‘আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকানো হয়েছে। ক্যামেরাগুলো এখন বন্ধ এবং জাহাজগুলোতে সামরিক সদস্যরা প্রবেশ করেছে। আমরা জাহাজে থাকা যাত্রীদের নিরাপত্তা ও বর্তমান অবস্থা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছি।’

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X