কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান প্রচেষ্টায় বিশেষ ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হবে। খবর এএফপির

হারজোগ তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতেই সহায়তা করেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন।

তিনি আরও বলেন, তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়।

হারজোগ জানান, আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান করা হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সময় তিনি ট্রাম্পকে এ সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।

সোমবারই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি-বন্দি বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো।

ইসরায়েল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি পার্লামেন্টে (কনেসেট) ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইসরায়েলের প্রেসিডেন্ট পুরস্কার সেইসব ব্যক্তিকে প্রদান করা হয়, যারা রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

এর আগে ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একই সম্মাননায় ভূষিত করেছিল ইসরায়েল।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১০

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১১

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১২

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৩

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৪

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৫

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৬

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৭

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৮

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

২০
X