বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

রাজশাহীর মাঠ পরিদর্শনে বিসিবির তিন পরিচালক। ছবি : সংগৃহীত
রাজশাহীর মাঠ পরিদর্শনে বিসিবির তিন পরিচালক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্য নিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। উত্তরাঞ্চলের এ ঐতিহ্যবাহী ভেন্যুকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে একাধিক সংস্কার ও উন্নয়নকাজ হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার সকালে স্টেডিয়ামের অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা—ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট।

পরিদর্শন শেষে শাহনিয়ান তানিম জানান, “রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রায় ৭০ শতাংশ সক্ষমতা ইতিমধ্যেই বিপিএল আয়োজনের উপযোগী। আগামী এক মাসে বাকি কাজগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার ব্যয় ও সময়সূচি চূড়ান্ত করবে।”

বিসিবি কর্মকর্তারা জানান, স্টেডিয়ামে ১২০ জন ধারণক্ষমতাসম্পন্ন নতুন প্রেস গ্যালারি, ধারাভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক ও ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং রুম এবং একটি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হবে।

এছাড়া ২০টি মোবাইল টয়লেট বসানো, গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়ামের সার্কুলার রোড উন্নয়ন এবং পুরো স্টেডিয়াম রঙের আওতায় আনা হবে। খেলোয়াড়দের ড্রেসিংরুম নতুন করে নিচতলায় স্থানান্তর ও ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড়ে রাজশাহীতে বিপিএল আয়োজনের দাবিটি নতুন করে জোরালো হয়।

এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্টেডিয়াম পরিদর্শন করে এর পিচ ও আউটফিল্ড দেখে সন্তোষ প্রকাশ করেছিলেন।

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহীতে বিপিএল আয়োজনের ঘোষণা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বিসিবি। কর্মকর্তারা মাঠ পরিদর্শনের পাশাপাশি খেলোয়াড়দের আবাসন, অনুশীলন মাঠ ও আনুষঙ্গিক সুবিধাও ঘুরে দেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X