কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ বন্দির বিনিময়ে ইরানের ৬০০ কোটি ডলার ছাড় দিবে যুক্তরাষ্ট্র

দুই দেশের পাতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পাতাকা। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নমনীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের জব্দ করা ৬০০ কোটি ডলার ছাড় দিতে যাচ্ছে। এজন্য দুটি দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ চুক্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ছাড় দিবে যুক্তরাষ্ট্র। এজন্য দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় তেহরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেবে ইরান। অন্যদিকে ইরানের এ অর্থ দক্ষিণ কোরিয়ায় রয়েছে। চুক্তি অনুযায়ী এ অর্থ কাতারে স্থানান্তর করা হবে।

বন্দি বিনিময় ও অর্থ ছাড়ের এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে, এ ছাড় দেওয়া অর্থ কেবল খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক পণ্য কেনার জন্য অনুমোদন দেওয়া হবে।

এদিকে গত কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ইরানকে প্রতিরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে নীতিগত কোনো পরিবর্তন হয়নি। তবে দুই দেশের মাঝে বন্দি বিনিময়ের আলোচনা চলছে। এ ছাড়া ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

ওই সময়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে ইরানের কারাগারে বন্দি কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক মুক্তি পাবেন। অন্যদিকে নিজেদের জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ব্যবহারের সুযোগ চায় ইরান।

ব্লিঙ্কেন বলেন, এ চুক্তি কেবল বন্দি বিনিময়ের জন্য। এখানে অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে না। আমরা আমাদের আগের সেই ইরানকে প্রতিরোধের দৃষ্টিভঙ্গি ঠিক রাখব। এজন্য কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে। এ ছাড়া ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

ব্লিঙ্কেন আরও বলেন, ইরানের সাথে এ সম্পর্কের উন্নতি বলতে কেবল বন্দিদের কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছে। এর সাথে আমাদের অন্য কোনো ধরনের অবস্থান পরিবর্তন হবে না। এটা কেবল আমাদের জনগণকে ফিরিয়ে আনার জন্য।

এর আগে চলতি বছরের মার্চে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ওয়াশিংটনের সঙ্গে বন্দিবিনিময়ের সব প্রক্রিয়া বন্ধ বলে জানান। তবে তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, বন্দি বিনিময়ের এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় জব্দ হওয়া ৬০০ কোটি ডলার ফেরত চায় ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, এর মাধ্যমে বন্দিরা যুক্তরাষ্ট্রে ফেরত আসার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১০

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১১

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১২

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৩

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৫

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৬

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৭

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৮

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৯

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

২০
X