কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে এবং ২৩০ জনকে আহত করেছে। খবর আলজাজিরার

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা পাল্টা বিমান হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং ওয়াশিংটন পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

শনিবার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নিহতদের মরদেহ নিয়ে গেলে স্বজনদের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১০

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১১

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১২

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৩

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৪

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৬

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৭

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৮

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

২০
X