‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

ভুক্তভোগী সাংবাদিক লিটন কুমার চৌধুরী। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী সাংবাদিক লিটন কুমার চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে লিটন কুমার চৌধুরী নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। লিটন কুমার চৌধুরী দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকার বাসিন্দা।

‎জানা গেছে, সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ওপর পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় ৭-৮ সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়েছে। এক পর্যায়ে পৌর সদরের বাজারে প্রকাশ্যে তাকে মারতে মারতে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে যায়। আসাদ লিটনের পকেটে থাকা ৫০০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার মোবাইলটি ছিনিয়ে নেয় তারা। এ সময় প্রতিবাদ করলে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিদারুল হোসেন টুটুল এবং দৈনিক মানবজমিনের আব্দুল্লাহ আল ফারুকের ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী মব সৃষ্টিকারী আসাদসহ অনলাইনে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মুজিবর রহমান বলেন, কয়েকজন তরুণ তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। যার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X