স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের খেলা দেখা নিয়ে দর্শকদের জন্য বড় সুখবর

ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ‍ছবি : সংগৃহীত
ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ‍ছবি : সংগৃহীত

প্রায় দুই দশকের কাছাকাছি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে বগুড়াবাসী। ২০০৬ ‍সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। স্থানীয় ক্রিকেটস মর্থকদের প্রাণের দাবি পূরণ হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান যুব দলের ওয়ানডে ম্যাচ দিয়ে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়াতে। দর্শকদের জন্যও রয়েছে বড় সুখবর।

আগামী ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন গণমাধ্যমকে জানান, এই দুই ম্যাচ দেখার জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না। অর্থাৎ, একেবারে ফ্রিতে টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

জানা গেছে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০ অক্টোবর বগুড়ায় পা রাখবে। একদিন বিশ্রামের পর ২২ অক্টোবর থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দলের যুবারা। শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ বড় ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। সেই ম্যাচে মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাসের মতো তারকা ক্রিকেটাররা খেলেছিলেন।

বিসিবির নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবু জানান, বগুড়ায় বিমানবন্দর চালু থাকলে বিপিএলের অল্পসংখ্যক ম্যাচও আয়োজন করা যেত। অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের ম্যাচ হওয়াতেও খুশি তিনি। বগুড়ার ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশ্যা ভবিষ্যতে মূল দলের ম্যাচও আয়োজন করা হবে এই স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X