টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহতের ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিহাদ নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজ গেট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ (১৮) স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময় জিহাদকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে আটকে তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত জিহাদকে দ্রুত টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দ্রুত অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিস্তারিত তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X