কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খোলা মাঠে বিমানের জরুরি অবতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট একক ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান খোলা মাঠে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় পাইলট আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে একমাত্র তিনিই ছিলেন।

শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাতে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, পাইলট যান্ত্রিক সমস্যার সম্মুখীন হন । সকাল ৯:২০ মিনিটে ম্যাককিনির অ্যারো কান্ট্রি বিমানবন্দরের উত্তরে অব্যবহৃত আবাসিক জমিতে বিমানটি অবতরণ করেন।

পাইলট আহত হন এবং স্থিতিশীল অবস্থায় তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঘাত জীবনের জন্য হুমকিস্বরূপ বলে মনে করা হচ্ছে না। তবুও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাইলট বিমানের একমাত্র যাত্রী ছিলেন।

ছবিতে বিমানবন্দরের ঠিক উত্তরে একটি শিল্প ভবনের পেছনে বিমানটি পড়ে থাকতে দেখা যায়। ফিউজলেজ, ডানা এবং প্রপসের সামান্য ক্ষতি হলেও বেশিরভাগ অংশ অক্ষত দেখা গেছে।

নিবন্ধন নম্বর অনুযায়ী বিমানটি ভ্যান'স এয়ারক্রাফ্ট আরভি-৮ মডেলের। এটি একটি দুই আসনের হোম-বিল্ট কিট বিমান। বিমানটি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় এক বাসিন্দার নামে নিবন্ধিত। এটি কোথা থেকে ছেড়েছিল বা কোথায় যাচ্ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এ ঘটনায় টেক্সাসের জননিরাপত্তা বিভাগ তদন্তের নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে অবহিত করা হয়েছে। ঘটনা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ বলেছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X