শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : কালবেলা
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : কালবেলা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি ও ইউপিএস চুরি করে বিক্রির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার পাঁচজন হলেন—মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজা (৩০), জনি শেখ (২৯), দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মো. শহিদ (৫০), ঢাকার কদমতলির মো. আব্দুস সালাম (৩৫) ও মো. মিলন শেখ (৪০)।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, চলতি বছরের আগস্টে ৩ দফা ও অক্টোবরে শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিরাপত্তার প্রয়োজনে স্থাপিত বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ১৮টি ইউপিএস ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, মামলার পর ডিবি পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের শনাক্ত করে। পরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পুলিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের চালতিপাড়া ব্রিজের ওপর থেকে মূলহোতা ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে মুন্সিগঞ্জের নিমতলা, ঢাকার কেরানীগঞ্জ ও কদমতলি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া চুরি হওয়া বাকি মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X