স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের

প্রথম টেস্টে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
প্রথম টেস্টে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক পাকিস্তান। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শান মাসুদের দল। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প দেখছে না দক্ষিণ আফ্রিকা। সোমবার (২০ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। বিশ্ব সেরার তকমা নিয়ে চতুর্থ চক্রে নিজেদের প্রথম সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয় প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের স্পিনারদের সামনে আত্মসমর্পন করে দক্ষিণ আফ্রিকা। টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারায় পাকিস্তান।

পুরো টেস্টে ৪০ উইকেটের মধ্যে ৩৪টিই শিকার করেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ২০ উইকেটের ১৬টি নিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে বাড়তি স্পিনার নিয়ে খেলার কথা জানালেন পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ।

তিনি বলেন, ‘সিরিজের শেষ ম্যাচে আমরা একজন স্পিনার বেশি নিয়ে খেলার পরিকল্পনা করছি। সেক্ষেত্রে লেগ স্পিনার আবরার আহমেদ বা নতুন মুখ আসিফ আফ্রিদি একাদশে সুযোগ পেতে পারেন।’ আজহার আরও বলেন, ‘প্রথম টেস্টে আমাদের স্পিনারদের খেলতে সমস্যা হয়েছে দক্ষিণ আফ্রিকার। এজন্য আরও একজন বেশি স্পিনার খেলার পরিকল্পনা রয়েছে। তবে সকালের উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইনজুরি থেকে সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন দক্ষিণ আফ্রিকার সেরা স্পিনার কেশব মহারাজ। তার ফেরা দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। তিনি বলেন, ‘মহারাজ পুরোপুরি ফিট। দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত। তার ফেরা দলকে উজ্জীবিত করবে। সিরিজ হার এড়ানোর জন্যই আমরা মাঠে নামব। শেষ ম্যাচে জয় পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।’

এখন পর্যন্ত টেস্ট ফরম্যাটে ৩১ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানের জয় ৭টিতে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭ ম্যাচে। ৭ টেস্ট ড্র হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপোস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১০

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১১

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১২

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৩

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৪

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৫

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৭

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৮

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৯

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

২০
X