কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহেই ২১ হাজারের বেশি গ্রেপ্তার

সৌদিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। পুরোনো ছবি
সৌদিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। পুরোনো ছবি

সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। দেশটিতে এক সপ্তাহেই ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

রোববার (০২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে। দেশটির আইনশৃঙ্খলাবাহিনী এ অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৭৪৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ৫৭৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় ৪ হাজার ৩২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় ১ হাজার ৬৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইয়েমেনি নাগরিক ৪৬ শতাংশ, ইথিওপিয়ান ৫৩ শতাংশ এবং অন্য দেশের নাগরিক ১ শতাংশ। আবার, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরও ৫৯ প্রবাসীকে আটক করা হয়েছে।

একই সময়ে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে ২১ সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশটিতে ৩১ হাজার ৮২৬ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩০ হাজার ১৫১ পুরুষ এবং ১ হাজার ৬৭৫ নারী।

গ্রেপ্তারদের মধ্যে ২১ হাজার ৯৮০ জনকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১৩ হাজার ২৭৯ জনকে প্রত্যাবাসন করা হয়েছে, আর ৫ হাজার ১০ জনকে ফেরত পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া চলছে।

সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্কতা জারি করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

বিশ্ব পরিবেশ দিবস আজ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আজকের নামাজের সময়সূচি

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

১০

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

১১

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

১২

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

১৩

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

১৪

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১৬

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১৭

পাকিস্তানের সিরিজ জয়

১৮

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৯

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

২০
X