কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

মদিনার সেই পুরোনো বাড়িটি মহানবীর মেয়ে কুলসুমের নয়

পুরোনো আমলের এই বাড়িকে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বলে প্রচার করা হয়েছে। ছবি : সংগৃহীত
পুরোনো আমলের এই বাড়িকে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বলে প্রচার করা হয়েছে। ছবি : সংগৃহীত

সম্প্রতি মদিনার একটি পুরোনো পাথুরে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই বাড়িটিকে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বলে প্রচার করা হয়। তবে এই দাবিকে নাকচ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবদনে এসব তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।

ওই বাড়িটির অবস্থান মদিনার কাবা গ্রামে। পুরোনো পাথুরে বাড়িটির চারপাশ ঘুরে ঘুরে ভিডিওটি ধারণ করেছেন এক ব্যক্তি। ভিডিওতেই সেটিকে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বাড়ি বলে দাবি করেন তিনি।

তবে ওই ব্যক্তির এমন দাবির পরিপ্রেক্ষিতে সৌদি সরকারের আল মদিনা আল মনোওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার জানিয়েছে, ভিডিওতে প্রচারিত তথ্যটি ভুয়া। ওই বাড়ির সঙ্গে মহানবী (সা.)-এর জীবনী বা তার মেয়েদের কোনো সম্পর্ক নেই।

একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনী এবং ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রচারের সময় নির্ভুল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X