কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:০৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বোমা হামলার ঘটনায় পিকেকে কঠিন জবাব দিল তুরস্ক

রোববার সকালে তুর্কি পুলিশের সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রোববার সকালে তুর্কি পুলিশের সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে গতকাল রোববার (১ অক্টোবর) আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তাৎক্ষণিকভাবে এর জবাবও দিয়েছে তুরস্ক। গতকালই ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালীন বিরতির পর রোববার তুরস্কের সংসদ অধীবেশন শুরু হচ্ছিল। তার আগেই স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছিলেন, পুলিশ সদরদপ্তরে দুজন সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। তারা একটি হালকা ধরনের গাড়ি নিয়ে সদর দপ্তরের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের একজন বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়। অন্যজনকে পুলিশ নিরস্ত্র করে। এ ছাড়া এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।

হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

পরে এই বোমা হামলার দায় স্বীকার করে নেয় পিকেকে। তুরস্ক ও পশ্চিমাদের চোখে পিকেকে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন।

কুর্দি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সংবাদমাধ্যম এএনএফ জানিয়েছে, গতকাল বিকেলের দিকে ইরাকের উত্তরাঞ্চলের বাদরান গ্রামে হামলা চালায় তুরস্কের যুদ্ধবিমান।

পরে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব হামলায় পিকেকের অন্তত ২৯টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনা সন্ত্রাসী কাজে ব্যবহার করে আসছিল সংগঠনটি।

তুরস্কের সঙ্গে পিকেকের ১৯৮৪ সাল থেকে সশস্ত্র বিরোধ চলে আসছে। প্রায় চার দশক ধরে চালানো বিভিন্ন হামলায় ১০ হাজারের মতো মানুষের প্রাণ গেছে। সবশেষ গত বছরের নভেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় ৬ জন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X