কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আঙ্কারায় বোমা হামলায় জড়িত সন্দেহে আটক প্রায় ১০০০

আঙ্কারায় বোমা হামলার পর মঙ্গলবার দেশের ৬৪ প্রদেশে অভিযান চালায় তুর্কি পুলিশ। ছবি : সংগৃহীত
আঙ্কারায় বোমা হামলার পর মঙ্গলবার দেশের ৬৪ প্রদেশে অভিযান চালায় তুর্কি পুলিশ। ছবি : সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারার পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় জড়িত সন্দেহে প্রায় এক হাজার মানুষকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) দেশের বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর আলজাজিরা।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, মঙ্গলবার ৬৪টি প্রদেশে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্তত ৯২৮ জনকে আটক করা হয়েছে। অবৈধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এসব অভিযানে প্রায় সাড়ে ১৩ হাজার পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন। এসময় তারা হাজারের বেশি অবৈধ অস্ত্র জব্দ করেছেন।

এর আগে রোববার (১ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা হয়। এ ঘটনায় দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এরপর তাৎক্ষণিকভাবে হামলার জবাবও দিয়েছে তুরস্ক। গতকালই ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালীন বিরতির পর রোববার তুরস্কের সংসদ অধীবেশন শুরু হচ্ছিল। তার আগেই স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আঙ্কারার পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছিলেন, পুলিশ সদরদপ্তরে দুজন সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে। তারা একটি হালকা ধরনের গাড়ি নিয়ে সদর দপ্তরের ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের একজন বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়। অন্যজনকে পুলিশ নিরস্ত্র করে। এ ছাড়া এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।

হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X