কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ইসরায়েলে হঠাৎ এত বড় হামলা

যে কারণে ইসরায়েলে হঠাৎ এত বড় হামলা

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

হঠাৎ কেন হামাসের ভয়ঙ্কর এ হামলা:

হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আলজাজিরাকে বলেছেন, দশকের পর দশক ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালাচ্ছে। এসব নৃশংসতার পাল্টা জবাব হিসেবে তারা এ সামরিক অভিযান শুরু করেছে।

তিনি বলেন, আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন গাজায় নৃশংসতা বন্ধ করে। ফিলিস্তিনি জনগণ ও আল-আকসার মতো আমাদের পবিত্র স্থানে নৃশংসতা বন্ধ করে। এসব কারণেই এবারে যুদ্ধ শুরু হলো।

ইহুদিদের সুকট উৎসবের ছুটির দিনে সম্প্রতি আল আকসা মসজিদে হাজারো ইসরায়েলি সেটেলার ঢুকে পড়ে। এ ছাড়া সম্প্রতি ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন আরও বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, বছরের প্রথম আট মাসে প্রতিদিন অন্তত ৩ জন করে ফিলিস্তিনি নিপীড়নের শিকার হয়েছে। এসব কারণেই এ হামলা চালিয়েছে হামাস। হামাসের অব্যাহত হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ হামলার জন্য হামাসকে নজিরবিহীন মূল্য দিতে হবে।

এ ছাড়া হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় অন্তত দুটি বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে এএফপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X