কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১২:২৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা

ইসরায়েল-লেবানন সীমান্ত। ছবি : সংগৃহীত
ইসরায়েল-লেবানন সীমান্ত। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (৮ অক্টেবর) এসব তথ্য জানিয়েছে বিবিসি ও আলজাজিরা।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলেছেন, মাউন্ট ডভ এলাকা থেকে গুলি চালানো হয়েছে। এই এলাকাটি ইসরায়েল, লেবানন ও সিরিয়ার সংযোগস্থল। এই তিন দেশই এই এলাকার মালিকানা দাবি করে আসছে। হিজবুল্লাহর হামলার পরপর মাউন্ট ডভ এলাকায় অবস্থিত হিজবুল্লাহর আস্তানায় ড্রোন হামলা করা হয়েছে।

এদিকে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালালোন বিষয়টি স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, প্রচুর আর্টিলারি শেল ও গাইডেড মিসাইল দিয়ে রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলম এলাকায় বোমা হামলা করা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্মস এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছে।

যদি এবারের হামাস-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আসলেই হিজবুল্লাহ জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলজাজিরার এক সাংবাদিক। এ ছাড়া ইসরায়েলও নতুন সংকটের মুখে পড়বে।

ইসরায়েলি দৈনিক হারেৎজের সাংবাদিক গিডিয়ন লেভি আলজাজিরাকে বলেছেন, যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আসলেই চলমান সংঘাতে যোগ দেয় তাহলে ইসরায়েল সংকটের মুখে পড়বে।

তিনি বলেন, আমাদের একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হবে। ইসরায়েলকে দুটি ফ্রন্টে লড়াই করতে হবে। অধিকৃত পশ্চিম তীর এর সঙ্গে যোগ দিলে তিন ফ্রন্টে লড়াই করতে হবে। এটি একেবারে নতুন খেলা। এর আগে এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X