কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বন্দিদের ছাড়তে শর্ত দিল ফিলিস্তিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলে গতকাল শনিবার হঠাৎ হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শীর্ষক এই সামরিক অভিযানে বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও সেনাকে আটক করেছে তারা। এ ছাড়া অর্ধশতাধিক বেসামরিক নাগরিককেও আটক করার দাবি করে হামাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান সালেহ আল-আরোওরি জানান, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এ ছাড়া কয়েকজন ইসরায়েলি সেনাকে আটকও করা হয়েছে। তিনি জানান, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের স্বাধীনতার আশা দীর্ঘ হচ্ছে। এ সময় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি দেওয়া হবে বলেও জানান আরোওরি।

হামাসের এই মুখপাত্র বলেন, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়েই কেবল ইসরায়েলি এসব বন্দিদের মুক্তি দেওয়া হবে। তেলআবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আরোওরি জানান, যুদ্ধ যত দীর্ঘ হবে ইসরায়েলি বন্দির সংখ্যা ততই বাড়তে থাকবে। এ সময় হামাসের হাতে ঊর্ধ্বতন ইসরায়েলি সেনা কর্মকর্তা আটকের খবর জানালেও তার সংখ্যা প্রকাশ করেননি তিনি।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে হামাসের হাতে তাদের কমান্ডার ও সেনারা নিহত হয়েছে। এ সময় বেশ কয়েকজন সেনা সদস্য ও বেসামরিক নাগরিকদের আটকের কথাও স্বীকার করে ইসরায়েল। তবে তার সঠিক সংখ্যা প্রকাশ করেনি তেলআবিব।

রামাল্লাভিত্তিক বেসরকারি সংস্থা আদ্দামিরের হিসাবে, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৩৩ নারী ও ১৭০ কিশোর। নির্বাহী আদেশে আটক রয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X