কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০১:১৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে যেভাবে ব্যর্থ জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। ছবি : এএফপি
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। ছবি : এএফপি

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। তবে এ বৈঠকে কোনো সমঝোতায় যেতে পারেনি তারা। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে যৌথ বিবৃতির জন্য এ জরুরি অধিবেশন ডাকা হয়। খবর আলজাজিরা।

বৈঠকে যুক্তরাষ্ট্র হামাসের হামলার নিন্দার প্রস্তার উত্থাপন করে। তবে তাতে ১৫ সদস্য ভোট দিলেও তা চূড়ান্ত বিজয় হতে পারেনি। ফলে জাতিসংঘের এ যৌথ বিবৃতির বিষয়টি সেখানেই থেমে গেছে। এটি আর সফল হতে পারেনি। প্রস্তাবে যুক্তরাষ্ট্র নিন্দার কথা জানালেও রাশিয়া আরোকিছু আশা করেছিল।

নিরাপত্তা কাউন্সিলের এ রুদ্ধদ্বার বৈঠক ৯০ মিনিট স্থায়ী হয়েছিল। বৈঠকে জাতিসংঘের মধ্যপ্রাচ্যে নিয়োজিত শান্তিদূত টর ওয়েনেসল্যান্ড পুরো বিষয়টি ব্রিফ করেন।

এর আগে রোববার (৯ অক্টোবর) ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়ে, ক্যাবিনেটে যুদ্ধাবস্থা ঘোষণার ফলে এখন সরকার প্রয়োজনীয় সামরিক কার্যক্রম চালানোর অনুমতি পেল।

নেতানিয়াহু আরও বলেন, গাজার খুনে সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে ইসরায়েলের ওপর এ যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে।

তার আগে, গত ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়।

সেদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলিদের প্রতি দেওয়া এক বার্তায় বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। তিনি আরও বলেন, আমরা জিতব। আমাদের শত্রুদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তসংক্রান্ত নির্দেশনা মানার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X