কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন নিয়ে মুসলমানদের উদ্দেশে এবার ইরাকি নেতার বার্তা

আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। পুরোনো ছবি।
আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। পুরোনো ছবি।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে এবার মুখ খুললেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইরাকের এ শীর্ষ আলেম সোমবার (৯ অক্টোবর) এক বার্তায় এ আহ্বান জানান।

আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি বলেন, ‘চলমান বাস্তবতায় সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এবং তাদের অধিকার পুনরুদ্ধার করা।’

ফিলিস্তিনের মুসলিম জনগণের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইরাকের এ শীর্ষ আলেম বলেন, ‘তাদের চিৎকারে সাড়া দিতে আমরা সব মুসলমানের প্রতি আহ্বান জানাই।’

গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি বলেন, ‘আগ্রাসীদের হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে এবং ছিনতাই হয়ে যাওয়া তাদের অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করুন।’

তিনি বলেন, ‘ইসলামী ভূমি ও ফিলিস্তিনকে অবশ্যই দখলদারদের কবল থেকে নিরাপদ করতে হবে।’

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

সূত্র : পার্সটুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X