কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যেই গাজা ছাড়ছে ফিলিস্তিনিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হামাসের নজিরবিহীন হামলার জবাবে টানা আট দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার সেখানে বিমান হামলার পাশাপাশি স্থল হামলা চালাতে সেনা জড়ো করেছে দেশটি। এমনকি এলাকা খালি করতে ফিলিস্তিনিদের সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মুহুর্মুহু বোমা হামলার মধ্যেই উত্তর গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করছে হাজার হাজার ফিলিস্তিনি। খবর রয়টার্সের।

গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। এ হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি ২৩ লাখ মানুষের গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার মানুষ।

টানা সাত দিনের বিমান হামলার পর গতকাল শুক্রবার রাতে উত্তর গাজা খালি করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় ইসরায়েল। এরপর সে সময় পার হলে তারা আজ শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সময় বাড়ায়।

ইসরায়েলি সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেছেন, গাজা উপত্যকার চারপাশে সেনা জড়ো করা হয়েছে। তারা পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে।

তবে উত্তর গাজা ছেড়ে না যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, ইসরায়েলি হামলার কারণে সড়ক পর্যন্ত নিরাপদ নয়। গতকাল শুক্রবার শরণার্থী বহনকারী গাড়ি ও ট্রাকে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। তবে হামাসের এমন দাবি অস্বীকার করে ইসরায়েল বলছে, হামাস এসব মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যেই এমন আহ্বান জানিয়েছে।

উত্তর গাজার একটি এলাকা তেল আল-হাওয়া। ওই এলাকাও খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই নির্দেশনার পরপর শহর ছাড়তে অনেকে আল কুদস হাসপাতালে আশ্রয় গ্রহণ করেন। সেখানকার বাসিন্দারা বলেছেন, তেল আল-হাওয়ায় রাতেও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে।

এক ফিলিস্তিনি বলেছেন, আমরা ভয়াবহ এক রাত পার করেছি। আমাদের নিজেদের বাড়িঘর না ছাড়তে চাওয়ায় ইসরায়েল আমাদের শাস্তি দিচ্ছে। এর চেয়ে ভয়াবহ বর্বরতা কি আছে?

তিনি আরও বলেন, আমি মরলেও বাড়িঘর ছেড়ে যেতাম না। কিন্তু আমি আমার স্ত্রী ও সন্তানদের চোখের সামনে মরতে দেখতে পারি না। আমরা অসহায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১০

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১২

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৩

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৪

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৫

দুদকের সার্চ কমিটি গঠন

১৬

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৭

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৮

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৯

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

২০
X