কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বন্দিদের ফিরে পেতে যে শর্তের মুখে ইসরায়েলিরা

নাসের কানানি। ছবি: ইরান ইন্টারন্যাশনাল
নাসের কানানি। ছবি: ইরান ইন্টারন্যাশনাল

ফিলিস্তিন ইসরায়েল সংকটে ইরানের ভূমিকা নিয়ে পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এবার সেই চিন্তায় আগুনে ঘি ঢেলে দিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার খোলামেলাভাবে হামাসের দেওয়া বন্দি বিনিময়ের শর্ত নিয়ে হাজির ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল যদি বিমান হামলা বন্ধ করত তাহলে হামাস ২০০ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত ছিল। ইরান এমন কথা বললেও হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

টাইমস অব ইসরায়লে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানে এক সংবাদ সম্মেলনে চলমান সংকট নিয়ে কথা বলেন। কানানির বক্তব্য অনুযায়ী, হামাস ও বিভিন্ন প্রতিরোধ আন্দোলন গ্রুপ যেসব মানুষদের বন্দি করেছিলেন তাদের ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও গাজায় প্রাত্যহিক বোমাবর্ষণের কারণে সেসব আলোচনা সম্ভব হয়নি। কেননা এমন পরিস্থিতিতে কোনো আলোচনা সম্ভব নয়।

কানানি জানান, হামাস বলেছে ইসরায়েলিরা হাজারো ফিলিস্তিনিদের বন্দি করেছে। তাদের মুক্তির বিনিময়ে হামাস ইসরায়েলি বন্দিদের ছেড়ে দিতে রাজি আছে। এতদিন ইসরায়েলিরা যেমন একতরফা বন্দি বিনিময় করে এসেছে সেভাবেই এবার হামাস বন্দি বিনিময় করতে ইচ্ছুক।

কানানি আরও বলেন, আমরা হামাসের কাছ থেকে খবর পেয়েছি যে তারা প্রতিরোধ চালু রাখবে। এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ঠ রসদ তাদের রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১০

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১২

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৩

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৪

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৫

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৮

বিশ্ব বাবা দিবস আজ

১৯

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X