কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে মিসরকে যে আহ্বান জানাল চীন

২০২৩ সালের জুনে বেইজিংয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: জেড গাও/ রয়টার্স
২০২৩ সালের জুনে বেইজিংয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: জেড গাও/ রয়টার্স

গাজায় পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে প্রতি ১৫ মিনিটে একজন নিহত হচ্ছে। এমন পরিস্থিতিতে গাজায় পাঠানো মানবিক সাহায্য পৌঁছানোর ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে ইসরায়েলিরা।

এমন অবস্থার ভেতরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মিসরের প্রতি একটি মানবিক করিডোর খোলার জানিয়েছেন।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির সঙ্গে এক আলোচনায় গাজায় যুদ্ধে থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষদের জন্য মানবিক করিডোর খোলার আহ্বান জানান শি জিনপিং । এছাড়া এ বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে চলমান সহিংসতা বন্ধে চীনের সমর্থনের কথাও বলেন তিনি।

বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে, এবং নানা পরিবর্তনও হচ্ছে। বর্তমানে সারাবিশ্বই দ্রুত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন শি। বেইজিং কায়রোর সঙ্গে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিকে স্বাভাবিক করতে কাজ করবে বলেও জানান শি জিনপিং।

প্রায় দশলক্ষ ফিলিস্তিনি ইতোমধ্যে উত্তর গাজায় গিয়ে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটি ছাড়ার নোটিশ দেওয়ার পর তারা তাদের নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।

টানা ১১ দিন পেরিয়ে ১২ দিনে পদার্পণ করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিন। নিহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এ ছাড়া যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছে অন্তত ১০ লাখ মানুষ। তবে এত বিশাল সংখ্যক মানুষের জন্য গাজায় ত্রাণ যাচ্ছে মাত্র ২০ ট্রাক। খবর বিবিসির।

চলমান এ যুদ্ধে মানবিক সংকটের জন্য ত্রাণ সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর। দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও আবদেল ফাত্তাহ আল সিসি মিলে অলোচনার মাধ্যমে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সীমান্ত দিয়ে গাজার ১০ লাখ উদ্বাস্তু লোকের জন্য ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১০

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১১

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১২

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৩

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৪

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৫

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৭

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৯

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

২০
X