কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণের চালানে কফিন পাচ্ছে গাজাবাসী

রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাক। ছবি : এপি
রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাক। ছবি : এপি

গাজায় ত্রাণের জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিসর। তবে ত্রাণের প্রথম চালানেই কফিন পাচ্ছে গাজাবাসী। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা থেকে বিবিসির সাংবাদিক রুশদি আবু আলোউফ বলেন, তিনি মিসর সীমান্ত থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেখেছেন। এসব ট্রাকের মধ্যে একটিতে কফিন রয়েছে।

বিবিসির ওই সাংবাদিক বলেন, তিনি গুণেছেন গাজায় ইসরায়েল ২০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। এর মধ্যে একটিতে কফিন রয়েছে। আর বাকি ট্রাকগুলোতে গাজার জন্য মেডিসিন ও জ্বালানি রয়েছে।

এদিকে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৪ হাজার ২৩৭ জন নিহত হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলে বোমবর্ষণে এসব মানুষ নিহত হন।

ইসরায়েলের এ বোমা হামলার মধ্যে সবচেয়ে নৃশংস হলো গাজার আল আহলি আরব হাসপাতালে বোমা হামলা। এ হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।

হামলার পর এক বিবৃতি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এটি যুদ্ধাপরাধ।

এ বিষয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যে সব সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা এই হামলা বিষয়টি পর্যালোচনা করে দেখছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের কাছে এখনো সব তথ্য আসেনি। সম্ভব হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে জাতিসংঘসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরান, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার-রাষ্ট্রপ্রধানরাও এই হামলার নিন্দা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X