কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৮:১০ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

এবার পশ্চিম তীরে মসজিদে হামলা চালাল ইসরায়েল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত মসজিদ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত মসজিদ। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রোববার ভোরে শরণার্থী শিবিরের আল-আনসার মসজিদে তারা হামলা চালিয়েছে। এতে হামাস ও ইসলামিক জিহাদের বেশ কয়েক সদস্য নিহত হয়েছে। নিহতরা এই মসজিদ ভবনকে হামলার পরিকল্পনার জন্য কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে আসছিল।

ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, আজকের হামলায় নিহত ব্যক্তিরা শিগগির আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়া তারা সম্প্রতি হওয়া বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলায় মসজিদের বাইরের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা ছোটাছুটি করছেন।

জেনিনে রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বলেছেন, হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। যদিও এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছিলেন, এ হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী তুলকারম শহরের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা করার কথা জানিয়েছিল। ওই হামলায় সেখানে অন্তত ১২ জন নিহত হয়।

৭ অক্টোবর থেকে হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের নির্বিচারে বোমাবর্ষণের ঘটনায় পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অধিকৃত এই অঞ্চলে ৮৪ জন নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X