কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

জন্মের পরদিনই ইসরায়েলি বোমায় প্রাণ হারাল শিশুটি

সাদা কাফনে মোড়ানো গাজার শিশু উদয় আবি মোহসেনের লাশ। ছবি : সংগৃহীত
সাদা কাফনে মোড়ানো গাজার শিশু উদয় আবি মোহসেনের লাশ। ছবি : সংগৃহীত

গত শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জন্ম নেয় শিশু উদয় আবি মোহসেন। পরের দিন রোববার ইসরায়েলি বোমার আঘাতে পৃথিবী থেকে চিরবিদায় নেয় সে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে জন্মসনদ পাওয়ার আগেই তার নামে মৃত্যুসনদ জারি হয়ে গেল। খবর গালফ টুডের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সাংবাদিকরা বলছেন, গতকাল রোববার গাজায় ইসরায়েলি বোমা হামলায় একদিনের শিশু উদয় আবি মোহসেন নিহত হয়েছে।

সাদা কাফনে মোড়ানো উদয়ের লাশের একটি ছবি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ। উদয়ের কাফনে আরবিতে লেখা ছিল, উদয় আবি মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র একদিন। এখনো তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে সংগঠনটি।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। টানা তিন সপ্তাহের ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X