কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতি ৫ মিনিটে প্রাণ হারাচ্ছে একটি শিশু

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে সন্তানদের নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি মা। ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের টানা বিমান হামলায় গাজায় প্রতি ৫ মিনিটি একটি শিশু নিহত হচ্ছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। খবর আল-আরাবিয়ার।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, ইসরায়েলি হামলায় গাজায় প্রতি পাঁচ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। এটা আমাদের শিশুদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিতে আর কত দিন অপেক্ষা করবেন? আমাদের শিশুরা আপনাদের শিশুদের মতোই ঈশ্বরের সন্তান।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। টানা বোমা হামলার মধ্যেই গত শনিবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

মাত্র তিন সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জতিক শিশুবিষয়ক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৩৬ শিশু মারা গেছে।

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২৪টি দেশে সংঘাতে মোট ২ হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X