কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জরুরি রেডিও সেবা চালু করছে বিবিসি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি রেডিও সেবা চালু করবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার (১ নভেম্বর) যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য এই সেবা চালু করার কথা জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। খবর রয়টার্সের।

বিবিসি জানিয়েছে, তাদের এই কর্মসূচির লক্ষ্য হলো গাজাবাসীকে সবশেষ তথ্য দেওয়ার পাশাপাশি কোথায় আশ্রয়, খাদ্য ও পানি সরবরাহ রয়েছে সে বিষয়ে জানানো।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পরিচালক লিলিয়ান ল্যান্ডর এক বিবৃতিতে বলেছেন, সবচেয়ে বেশি প্রয়োজনের সময়ে গাজার বাসিন্দাদের এই সেবা দিতে বিবিসি আরবি অত্যন্ত উপযুক্ত একটি মাধ্যম।

আগামী ৩ নভেম্বর থেকে দিনে একটি করে কর্মসূচি গাজা রেডিওতে সম্প্রচারিত হবে। ১০ নভেম্বর থেকে দিনে দুটি অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। এসব অনুষ্ঠান মিসরের কায়রো ও যুক্তরাজ্যের লন্ডনে নির্মিত হবে।

এর আগেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে জরুরি রেডিও সেবা দিয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ২০১৪ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়লে গাজায় জরুরি রেডিও সেবা চালু করেছিল বিবিসি।

এ ছাড়া চলতি বছরের মে মাসে আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধ শুরু হলে সেখানে জরুরি রেডিও সেবা চালু করে বিবিসি। গত বছর ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে সেখানে অতিরিক্ত টিভি বুলেটিন সম্প্রচার শুরু করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১০

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১১

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১২

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৩

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৪

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৫

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৬

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৭

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৮

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৯

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

২০
X