কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল জর্ডান

আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জর্ডান। একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে আর জর্ডানে না ফেরার নির্দেশ দিয়েছে দেশটি। খবর এপির।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদি বলেছেন, গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ পদে ফিরবেন। এরই মধ্যে বিষয়টি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিতে নিজ দেশের মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

মিসরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জর্ডান।

এর আগে গত শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২২টি আরব দেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। পরে সেই প্রস্তাব ১২০-১৪ ভোট পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ তিন সপ্তাহে গড়ালেও তা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো ব্যবস্থা নিতে না পারায় সাধারণ পরিষদে প্রস্তাব পাস করে। মূলত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও ভেটোর কারণে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হয়নি।

ভোটাভুটির আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছিলেন, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার মানে হলো অনর্থক যুদ্ধ এবং অনর্থক হত্যাকাণ্ডকে অনুমোদন করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১০

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১১

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৩

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৪

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৫

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৬

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৯

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

২০
X