কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর হামাসের হাতে মোট ২৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারাল। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

নিহতরা হলেন, ক্যাপ্টেন বেনি ওয়াইস (২২), মাস্টার সার্জেন্ট উরিয়া ম্যাশ (৪১), মাস্টার সার্জেন্ট ইহোনাটান ইয়োসেফ ব্র্যান্ড (২৮) এবং সার্জেন্ট মেজর গিল পিশিতজ (৩৯)। তারা ইসরায়েলের বিভিন্ন এলাকার বাসিন্দা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই ২৭ অক্টোবর থেকে সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

তিন সপ্তাহের ইসরায়েল ও হামাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X