কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের আরেক সেনা নিহত

গাজার উপকূলে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : রয়টার্স
গাজার উপকূলে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : রয়টার্স

গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজার প্রতিরোধের মুখে একের পর এক সেনা হারাচ্ছে দেশটি। সবশেষ শুক্রবার (১০ নভেম্বর) আরও এক সেনা নিহতদের খবর জানিয়েছে ইসরায়েল।

সেনাবাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে তাদের আরও এক সেনা নিহত হয়েছে। নিহত ওই সেনার নাম সার্জেন্ট গিলাড রোজেনব্লিট।

সার্জেন্ট পদমার্যাদার ওই সেনা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে নিহত হন। তিনি ইসরায়েলের সেনাদের মেডিকেল টিমের সদস্য ছিলেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩৫৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েল তাদের ৪১ সেনাকে হারিয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে এ অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তারা। হামাসের হামলায় এরই মধ্যে তারা ১৩৬ সামরিক যান হারিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে।

সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল-আকসা টিভিতে বক্তৃতাকালে বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X