কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তিন সপ্তাহে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বিপদে পড়েছে মার্কিনিরা। গত তিন সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা করা হয়েছে। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে বারবার মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে। গত ১৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেনাদের ওপর ৪৬ বার হামলা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সময়ে ২৪ বার ইরাকে ও ২২ বার সিরিয়ায় হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন ও রকেট উভয় ব্যবহার করা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, বারবার হামলার কারণে এ সময়ে ৫৬ সেনা আহত হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্যও নতুন করে হুমকি হয়ে উঠছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা যায়, তাদের হাতে রাশিয়ার তৈরি ৩০০ কিলোমিটার পাল্লার ইয়াখন্ট ক্ষেপণাস্ত্রসহ বেশকিছু জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ ইয়াখন্ট ক্ষেপণাস্ত্র যোগ হয়। তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। একটি সূত্র জানায়, ২০০৬ সাল থেকেই জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেলআবিবের একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সক্ষমতায় সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X