কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের বিমান হামলায় প্রাণ গেল ইসরায়েলি নারীর

গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা। ছবি : এএফপি
গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা। ছবি : এএফপি

ইসরায়েলিদের বিমান হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় এ দাবি জানায়। মঙ্গলবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড নিজেদেরে টেলিগ্রাম চ্যানেলে এ দাবি জানায়। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ দাবি করে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করে।

হামাসের দাবি, ইসরায়েলের এক নারীকে তারা জিম্মি করেছিল। এরপর সেখানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ওই নারী নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, এমন ভিডিও প্রকাশের পর ওই নারীর পরিবার তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে সিএনএন তার এ ভিডিও বা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

হামাসের প্রকাশিত ভিডিওর বেশির ভাগ জায়গায় ওই নারীকে ক্যামেরার সামনে একটি ছোট বিবৃতি পড়তে দেখা গেছে। সেখানে তিনি তার বাবা মায়ের বিস্তারিত তথ্য শহরের ঠিকানা ও ইসরায়েলি আইডি জানিয়েছেন। ভিডিওবার্তা দেওয়া ওই নারীর বয়স ১৯ বছর।

ছোট বিবৃতিটি শেষ করার পর ভিডিওতে ওই নারীর মরদেহ হাজির করা হয়। এতে দাবি করা হয় গত ৯ নভেম্বর ইসরায়েলের বিমান হামলায় ওই নারী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় আইডিএফ জানিয়েছে, ভিডিওটি দেখার পর ইসরায়েলের সেনারা ওই নারীর পরিবারকে বিষয়টি অবহিত করেছে। তারা বলছে, হামাস ইসরায়েলের বন্দিদের সঙ্গে সন্ত্রাসী ও অমানবিক আচরণ চালিয়ে যাচ্ছে। তাদের প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বিষয়টি ফুটে উঠেছে। এর আগেও তারা এমনটাই করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধ শুরুর পর ২৪০ জনের মতো ইসরায়েলিকে বন্দি করেছে হামাস। এ ছাড়া যুদ্ধে ইসরায়েলের ১৪০০ জন নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১০

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১১

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১২

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৪

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৫

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৬

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

২০
X