কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

আরও এক জিম্মির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরও এক ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দল হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলি কর্তৃপক্ষ লাশ বুঝে নেয়। এখন তারা পরীক্ষা-নিরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত হবে। খবর আলজাজিরার।

যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, সব জীবিত জিম্মি মুক্তির পাশাপাশি নিহতদের লাশ ফিরিয়ে দিতে হবে। এ শর্তে হামাস রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু দীর্ঘদিনেও হামাস প্রক্রিয়াটি শেষ করতে পারছে না। এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল।

সর্বশেষ বুধবার এক নিহতের লাশ রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। তারা ইসরায়েলি বাহিনীর কাছে লাশটি পৌঁছে দেয়। এ নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। আরও ছয়জনের লাশ হামাসের কাছে রয়েছে।

ইসরায়েল অভিযোগ করছে, জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করছে হামাস। ইচ্ছাকৃতভাবে এ ধরনের দেরি অগ্রহণযোগ্য। তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ ভিত্তিহীন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X