কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইনকিউবেটর বন্ধ, ফয়েল পেপারে রাখা হচ্ছে নবজাতকদের

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশত মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে এই হামলা চালানো হয়।

এদিকে, ইসরায়েলের সর্বাত্ম অবরোধে গাজায় দেখা দিয়েছে জ্বালানির তীব্র সংকট। এর জেরে বন্ধ হয়ে গেছে অধিকাংশ হাসপাতাল। চালানো যাচ্ছে না ইনকিউবেটর। ফলে, অপরিণত নবজাতকদের বাঁচাতে ফয়েল পেপারে মুড়িয়ে, গরম পানির পাশে রাখছেন চিকিৎসকরা।

অন্যদিকে, উপত্যকায় ত্রাণকার্যক্রম চালানো আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, বুধবারের মধ্যে সেখানে জ্বালানি সরবরাহ করা না গেলে, তাদের কার্যক্রমও বন্ধ করে দিতে হবে। ভয়াবহ এমন মানবিক বিপর্যয়েও গাজায় যুদ্ধবিরতি দিতে নারাজ ইসরায়েল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জ্বালানি না থাকা, ক্ষয়ক্ষতি, হামলা ও নিরাপত্তাহীনতার কারণে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এখনো সেখানে ১৪টি হাসপাতাল খোলা আছে। তবে সেগুলোতে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সার্জারি এবং নিবিড় পরিচর্যাসহ সেবাদানের নগণ্য সরঞ্জাম রয়েছে।

এসব তথ্য তুলে ধরার পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যকেন্দ্রের সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X