কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

বিমানবন্দরে জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেবেন।

খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তার আসা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X