মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার জো বাইডেনের বিরুদ্ধে মামলা

ছবি: ‍সংগৃহীত
ছবি: ‍সংগৃহীত

গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় এবং ইসরায়েলকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীকেও এ মামলার আসামি করা হয়েছে।

নিউইয়র্কের সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস নামের একটি সংগঠন গাজার বাসিন্দাদের পক্ষে এবং মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে এ মামলাটি করেছে।

সংগঠনটি দাবি করেছে, ইজরায়েলি বাহিনী গাজায় নজিরবিহীন বোমা হামলা শুরুর পর প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রতি অকুণ্ঠ সমর্থন দেখান।

সিসিআরের আইনজীবী শর্মা পোখারেল আলজাজিরাকে বলেন, ‘আন্তর্জাতিক আইন ও ফেডারেল আইনের অধীনে এ গণহত্যা প্রতিরোধ এবং একে সমর্থন বন্ধ করা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সুযোগে তারা ব্যর্থ হয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে হাসপাতালের ভেতরে ১৭৯ জনকে গণকবরে দাফন করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) হাসপাতালটির প্রধান মোহাম্মদ আবু সালমিয়াহ এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

এই অঞ্চলে বিপর্যয়কর মানবিক সংকটের কথা উল্লেখ করে মোহাম্মদ আবু সালমিয়াহ বলেছেন, আমরা বাধ্য হয়ে তাদের গণকবর দিয়েছি।

একজন স্থানীয় সাংবাদিক বলেছেন, হাসপাতালের সর্বত্র পচা লাশের দুর্গন্ধ। হাসপাতালের এক সার্জন বলেছেন, এখনকার পরিস্থিতি অমানবিক। আমাদের বিদ্যুৎ নেই। পানি নেই। খাবার নেই।

এর আগে আল-শিফা হাসপাতালের সার্জন ডা. আহমেদ এল মোখল্লালতি বলেছেন, হাসপাতালের সামনে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিয়েছে। আমরা সম্পূর্ণ অবরোধের মধ্যে আছি। এটি সম্পূর্ণ বেসামরিক এলাকা। এখানে শুধু হাসপাতাল ভবন, রোগী, চিকিৎসক ও অন্যান্য বেসামরিক লোকজন রয়েছে। ইসরায়েলি এই অবরোধ বন্ধ করা উচিত।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X