কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এবার আল-শিফায় সুড়ঙ্গ উদঘাটনের দাবি ইসরায়েলের

আল-শিফা হাসপাতালের নিচে উদঘটিত সুড়ঙ্গের প্রবেশপথ। ছবি : সংগৃহীত
আল-শিফা হাসপাতালের নিচে উদঘটিত সুড়ঙ্গের প্রবেশপথ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিচে ৫৫ মিটার লম্বা একটি সুড়ঙ্গ উদঘাটনের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল রোববার (১৯ নভেম্বর) এমন দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। তবে তাদের এই দাবি নাকচ করে দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্রটির নিচে ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীরতা সম্পন্ন একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছেন।

সুড়ঙ্গ উদঘাটনের একটি ভিডিও তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। যেখানে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করছেন। গত ১৭ নভেম্বর দুটি পৃথক ক্যামেরার মাধ্যমে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

তবে ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির এল-বুরশ। তিনি বলেন, আল-শিফা হাসপাতালে হামাসের সুড়ঙ্গ উদঘাটন নিয়ে ডাহা মিথ্যাচার করেছে ইসরায়েলে।

এর আগেও আল-শিফা হাসপাতাল থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছিল ইসরায়েলি বাহিনী। নিজেদের এমন দাবির পক্ষে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করে তারা। তবে ইসরায়েলের এমন দাবি তখনই নাকচ করে দেয় হামাস।

আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে বেশ কয়েক দিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এ দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X