কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:২৯ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি জাহাজ দেখামাত্র আটকে দেবে ইয়েমেন

জব্দকৃত জাহাজ। ছবি : সংগৃহীত
জব্দকৃত জাহাজ। ছবি : সংগৃহীত

লোহিত সাগর দিয়ে চলাচল করা সব ধরনের ইসরায়েলি জাহাজ নিজেদের বৈধ টার্গেট। সাগরে ইসরায়েলি জাহাজ দেখামাত্র আটক করার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গত রোববার (১৯ নভেম্বর) লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট একটি জাহাজ আটকের পর এই সতর্কবার্তা দিল সশস্ত্র গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরায়েলের।

আল-মাসিরাহ টিভিকে হুতি সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আল-মোশকি বলেছেন, যে কোনো জায়গা দিয়ে চলাচল করা ইসরায়েলি জাহাজ তাদের বৈধ টার্গেট। এসব জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবেন না।

এর আগে গত রোববার লোহিত সাগরে ইসরায়েলসংশ্লিষ্ট একটি জাহাজ জব্দ করে হুতিরা। হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘ইসরায়েলি জাহাজটিকে’ লোহিত সাগর থেকে জব্দ করা হয়েছে। এরপর নাবিকসহ জাহাজটিকে উপকূলে সরিয়ে আনা হয়েছে। আমরা তাদের সঙ্গে ইসলামি নিয়মনীতি মেনে আচরণ করছি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, হুতিদের জব্দ করা জাহাজটির নাম গ্যালাক্সি লিডার। এটি ব্রিটিশ কোম্পানির। পরিচালনা করছিল একটি জাপানি কোম্পানি। এটি আন্তর্জাতিক বেসামরিক নাবিকদের নিয়ে তুরস্ক থেকে ভারত যাচ্ছিল। জাহাজটিতে কোনো ইসরায়েলি নেই।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হুতিরা। তবে এবারই প্রথমবারের মতো জাহাজ আটক করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১০

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১১

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১২

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৩

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৬

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৭

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৮

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১৯

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

২০
X