কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় গাজায় একই পরিবারের অর্ধশতাধিক নিহত

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে গাজার একটি শরণার্থী শিবিরে একই পরিবারের অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজার বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে এমন ঘটনা জানিয়েছে দেশটি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালাকি বলেন, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বুধবার সকালে তাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বুধবার সকালে জাবালিয়ার কাদোরা পরিবারের ৫২ জন নিহত হয়েছেন। তাদের সবার নামের তালিকা আমাদের হাতে রয়েছে। এ তালিকায় দাদা থেকে নাতি-নাতনি রয়েছে।

বিবিসি জানিয়েছে, তারা এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। কেননা ফিলিস্তিনি কর্তৃপক্ষ হলো পশ্চিম তীর ভিত্তিক আর এ অঞ্চলটি হামাস থেকে হামাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ে দুপক্ষই সম্মত হলেও এখনও নির্ধারিত হয়নি সময়। হামাস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে যুদ্ধবিরতির কথা জানালেও বন্দিবিনিময়ের ব্যাপারে নতুন বার্তা দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, শুক্রবারের আগে কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হানেগবি জানান, শুক্রবারের আগে ফিলিস্তিনের কাছে থাকা কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তির ব্যাপারে আমাদের আলোচনা ও পদক্ষেপের অগ্রগতি হয়েছে, যা ক্রমাগত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X