কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন থাইল্যান্ডের ১২ নাগরিক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস থাইল্যান্ডের ১২ জিম্মিকে ছেড়ে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার ২৪ নভেম্বর ৪ দিনের যুদ্ধবিরতি শুরুর প্রাক্কালে এ বন্দিদের মুক্তি দেওয়া হলো। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একবার তাই তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিভাগ ১২ নাগরিক মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। কিছু সময়ের মধ্যেই তাদের বরণ করে নেওয়া হবে। তাদের নাম এবং ঠিকানা বিস্তারিত জানানো হবে।

শুক্রবার বিকেল নাগাদ প্রথম দফার বন্দিবিনিময় হওয়ার কথা রয়েছে। প্রথম দফায় ৩৯ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এর অংশ হিসেবে সেখানে খাবার, পানি, গ্যাস, জ্বালানি, ওষুধ কোনো কিছুই ঢুকতে দেয়নি তারা।

তবে শুক্রবার মিসর জানিয়েছে, গাজায় প্রতিদিন এক লাখ ৩০ হাজার লিটার ডিজেল ও চারটি ট্যাংকার গ্যাস সরবরাহ করা হবে। সব মিলিয়ে গাজায় প্রতিদিন ২০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। এরই মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় ডিজেল ও গ্যাস নিয়ে ট্যাংকার প্রবেশ শুরু করেছে বলে জানিয়েছেন আলজাজিরার সাংবাদিক ইউমনা এলসাইদ। বিকেল নাগাদ আরও ত্রাণ সহায়তা প্রবেশ করবে বলে জানিয়েছে কাতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X