কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
বন্দিবিনিময় চুক্তি

৩ দেশের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছে কাতার

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় চার মাস ধরে যুদ্ধ চলছে। এত দিন পার হলেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো গাজায় দিন দিন হামলা আরও জোরদার করছে ইসরায়েলি সেনারা। তবে হামলা জোরদারের সঙ্গে সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন আরেকটি চুক্তি সম্পাদনের বিষয় বার বার আলোচানায় আসছে। আগের চুক্তির মতো এবারের চুক্তিতেও মধ্যস্থতা করছে কাতার। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের কর্মকর্তারা।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ও মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। শনি বা রোববার তাদের এই বৈঠক হবে। আলোচনায় হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দিবিনিময় এবং যুদ্ধবিরতির বিষয় থাকবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

দিন যত সামনে এগোচ্ছে ইসরায়েলি বন্দিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। গত সোমবার নেসেটে ইসরায়েলি অর্থ কমিটির বৈঠক চলার সময় ২০ জনের একটি দল সংসদ সদস্যরা যেন বন্দিদের মুক্ত করতে আরও ভূমিকা রাখেন সে দাবিতে সেখানে ঢুকে পড়েন। এর মাধ্যমে বন্দিদের মুক্তি নিয়ে ইসরায়েলি সমাজে বিভাজন প্রকট আকার ধারণ করছে বলেই ইঙ্গিত দেয়।

এমন পরিস্থিতিতে মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামাসের সঙ্গে একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্ত করাতে চায় তেল আবিব। তবে গাজায় যুদ্ধের অবসানের কোনো কথা সেখানে বলা হয়নি। কিন্তু হামাস বলছে, যুদ্ধ বন্ধ না হলে কোনো চুক্তি করবে না তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X