কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ শতাধিক বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা ইয়েমেনের

সর্বশেষ ২০২৩ সালের এপ্রিলে হুতি ও সরকারের মধ্যে বন্দিবিনিময় হয়েছিল। ছবি : সংগৃহীত
সর্বশেষ ২০২৩ সালের এপ্রিলে হুতি ও সরকারের মধ্যে বন্দিবিনিময় হয়েছিল। ছবি : সংগৃহীত

ইয়েমেনের সরকারি বাহিনীর শতাধিক বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ মে) তাদের মুক্তি দেওয়া হবে। গতকাল শুক্রবার (২৪ মে) এই তথ্য জানিয়েছেন ইরানপন্থি গোষ্ঠীটির বন্দিবিষয়ক কমিটির প্রধান আব্দুল কাদের আল-মুর্তদা। খবর রয়টার্সের।

আব্দুল কাদের বলেন, আগামীকাল (আজ) আমরা এককভাবে মানবিক উদ্যোগ বাস্তবায়ন করব। এর অংশ হিসেবে ১০০ জনের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হবে। হুতিপ্রধান আব্দুল মালিক বদর আল-দিন আল-হুতি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের এপ্রিল মাসে ২৫০ জন হুতি যোদ্ধার বিনিময়ে ইয়েমেনের সরকারি বাহিনীর ৭০ জন সদস্যকে মুক্তি দিয়েছিল ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠী।

এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন। এই যুদ্ধে এরই মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ না খেয়ে থাকছেন। তবে ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনী লড়াই করলেও এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি সৌদি আরব ও ইরানের মধ্যকার প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হয়। ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা ২০১৪ সালে সানা থেকে সরকার উৎখাত করলে পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সরাসরি হস্তক্ষেপ করে।

মূলত ইয়েমেনের অধিকাংশ অঞ্চল এখন হুতিদের দখলে। তারাই এসব অঞ্চলের প্রকৃত শাসক। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিচালনা করে পলিটিকাল লিডারশিপ কাউন্সিল। গত বছর সৌদি সরকারের সহায়তায় এই কাউন্সিল গঠিত হয় এবং ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১০

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১১

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১২

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৩

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৪

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৬

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৭

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৮

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৯

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

২০
X